জগন্নাথ হল -লিংকন ভদ্র(০৭-০৪-২০১৮)
হঠাৎ করে মধ্যরাতে, নবীনদের উদ্ভট কোলাহল,
সে তো আমার প্রাণের প্রিয় জগন্নাথ হল।
হঠাৎ করে অক্টোবরে, যদি কেউ খেতে যায়,
প্রথম দেখায় এটিকে মেয়েদের হল মনে হয়।
সরস্বতী পূজায়, এখানে অগণিত লোকসমাগম,
সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়।
খেলাধুলা আর গানে, আছে যত অর্জন,
সিংহভাগ দখলে রেখেছে আমার প্রিয় হল।
উত্তম চরিত্রের মানুষ, কাকে বলে ভাই?
আমার হলের দাদাদের থেকে উৎকৃষ্ট উদাহরণ পাই।
খন্ড-খন্ড ফুলের বাগান, আর পুকুর ভরা জল,
করেছে তাকে ঢাকার স্বর্গে রুপান্তর।
রাজনীতি, যত দাবী আদায়ে
সেচ্ছায় রাজপথে থাকি আমরা সবাই মিলে।
খাবার-দাবার, আর স্বাস্থ্য সুরক্ষায়,
ঢাবির মধ্যে আমার হলের কোনো তুলনা নাই।
চিরযৌবন তোমার, সাফল্য অধিক,
করবে জয় তুমি দিগ্বিদিক।

No comments